হরমুজ প্রণালীতে শুক্রবার একটি ট্যাংকারে আঘাত হানার পর আগুন ধরে যায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এ তথ্য জানিয়েছে।

সমুদ্রপথ পর্যবেক্ষণকারী সংস্থাটি জানায়, ‘একটি জাহাজের প্রধান নিরাপত্তা কর্মকর্তার (সিএসও) কাছ থেকে খবর পাওয়া গেছে যে একটি ট্যাংকারে অজ্ঞাত একটি বস্তু আঘাত হেনেছে। এতে জাহাজটিতে আগুন ধরে যায়। পরে আগুন নিভিয়ে ফেলা হয়েছে।’

সংস্থাটি জানায়, জাহাজের নাবিকরা নিরাপদে আছেন। তবে হামলার ফলে পরিবেশের ওপর কোনো প্রভাব পড়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।